০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৫:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ২২২ Time View
বগুড়ার নন্দীগ্রামে ১২ লক্ষ ৯৩ হাজার টাকা ব্যয়ে ১.৭৫০ কিলোমিটার জুড়ে পুনঃ খাল খনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ই মার্চ) দুপুর ২ টার বগুড়া পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলার নামুইট এলাকায় উক্ত পুনঃ খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, নির্বাহী প্রকৌশলী (বিএডিসি সেচ) মাহমুদ হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো.সোহেল রানা, মো.আসাদুল হক, উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হক, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক পৌর মেয়র শ্রী সুশান্ত কুমার শান্ত, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবী, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি প্রমূখ।
Tag :










