০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আলোর পথে সংবাদ প্রকাশে আর্থিক সহায়তা পেলেন রফিকুল

Reporter Name
  • Update Time : ১১:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ৫৭৪ Time View

বগুড়ার নন্দীগ্রামে পা হারিয়ে মানবেতর জীবন-যাপন  আইসক্রিম বিক্রেতাকে সাহায্যের হাত বাড়ালেন কাহালু – নন্দীগ্রাম আসনের সাবেক এমপি মোশাররফ হোসেন।

ভাগ্যের নির্মম পরিহাসে একটি পা হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন রফিকুল ইসলাম (৫০) নামে এক আইসক্রিম বিক্রেতা এমন শিরোনামে আলোর পথে নিউজ প্রকাশ করা হয়। নিউজটি নজরে এলে আর্থিক সহায়তা প্রদান করেন।

শুক্রবার (১০ অক্টোবর) আইসক্রিম বিক্রেতার পাশে দাঁড়ান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ মোশারফ হোসেন।

তাকে নগদ টাকা সহায়তা, এক বস্তা চাউল, তেল, আলু,পিয়াজ কাঁচা সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ভাগ্যর নির্মম পরিহাসে একটি পা হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন রফিকুল ইসলাম (৫০) নামে এক আইসক্রিম বিক্রেতা। একসময়ের কর্মঠ মানুষটি আজ একটি জরাজীর্ণ কুটিরে সন্তানহীন স্ত্রীকে নিয়ে নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন। রফিকুল ইসলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পৌতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

Please Share This Post in Your Social Media

আলোর পথে সংবাদ প্রকাশে আর্থিক সহায়তা পেলেন রফিকুল

Update Time : ১১:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫