প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৯:০০ পি.এম
বগুড়ায় গোকুল তমিরুননেছা বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

বগুড়া সদর উপজেলার গোকুল তমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
গতকাল রোববার দুপুরে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের রাজস্ব খাতে অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় তমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা মহিলাদল সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সদর উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব কাউসার হাবিব সাকিব উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আইয়ুব উদ্দিন খান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ই-পেপার