হুমকি-ষড়যন্ত্র উপেক্ষা করে নন্দীগ্রামে ধানের শীষের প্রচারে সরব নেত্রী পাপিয়া
- Update Time : ০৪:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৮৮ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে নিয়মিত বিরামহীন কাজ করে যাচ্ছেন,নন্দীগ্রাম উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছাঃ ইস্মতারা পারভীন (পাপিয়া)।
রাজপথের মিছিল থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের লিফলেট বিতরণ সবখানেই তার সরব উপস্থিতি তৃণমূল বিএনপিকে করেছে উজ্জীবিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম প্রতিকূলতার মাঝেও রাজপথ ছাড়েননি এই নেত্রী। যদিও তার বিরুদ্ধে সরাসরি মামলা হয়নি, কিন্তু প্রতিমুহূর্তে মিথ্যা মামলার ভয়ভীতি ও গ্রেফতারের হুমকি দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখার অপচেষ্টা করা হয়েছে।
বিগত দিনে প্রশাসনের চাপ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার তাকে বাড়িছাড়া থাকতে হয়েছে। তবুও হুমকি-ধমকি উপেক্ষা করে দলীয় প্রতিটি মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দেওয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করেছেন পাপিয়া। উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় তিনি নিজে উপস্থিত থেকে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন এবং আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপরেখা সাধারণ ভোটারদের সামনে তুলে ধরেছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়নে তার এই একনিষ্ঠতা তাকে তৃণমূলের আস্থার প্রতীকে পরিণত করেছে।
বর্তমানে বগুড়া-৪ (কাহালু -নন্দীগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের দিকনির্দেশনায় তিনি প্রতিদিন নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট ভাটগ্রাম,ও ২ নং সদর ইউনিয়নের কইগাড়ি গ্রামে সহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী প্রচারণা চালান তিনি।
তফসিল ঘোষণার পর থেকেই তিনি স্থানীয় মহিলা নেত্রীদের সঙ্গে নিয়ে বিরতিহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা করেছেন।
প্রচারণাকালে পাপিয়া সাধারণ নারী, পুরুষ, কৃষক ও দিনমজুরসহ সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন। পাপিয়ার ব্যক্তিগত ত্যাগ এবং হুমকি উপেক্ষা করে মাঠে টিকে থাকার লড়াই স্থানীয় ভোটারদের বিশেষভাবে অনুপ্রাণিত করছে। প্রতিটি গ্রামেই ধানের শীষের প্রার্থীর সালাম পৌঁছে দিচ্ছেন তিনি।
ইস্মতারা পারভীন পাপিয়া জানান:দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা মানুষের মুক্তির সনদ। বিগত দিনে মিথ্যা মামলার হুমকি ও নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের দমানো যায়নি। বাড়িছাড়া হয়েও আমি রাজপথের মিছিল আর দলীয় কর্মসূচিতে পিছপা হইনি। ইনশাআল্লাহ, আলহাজ্ব মোশারফ হোসেনের হাত ধরে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
নির্বাচনী এই প্রচারণায় তার সাথে স্থানীয় জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিয়মিত অংশগ্রহণ করছেন। নেতা-কর্মীরা মনে করছেন, পাপিয়ার মতো ত্যাগী ও পরিশ্রমী নেত্রীরাই ধানের শীষের বিজয়ের আসল কারিগর।









