সিংড়া প্রেস ক্লাবের ৪র্থ বারের মত সভাপতি হলেন মোল্লা মোঃ রানা
- Update Time : ১০:২৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৩৪ Time View

নাটোরের সিংড়া প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় ৬ টায় প্রেস ক্লাব কমপ্লেক্স ভবনে মো. রেজাউল করিম এর সভাপতিত্বে তলবি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে মোল্লা মো. এমরান আলী রানাকে (দৈনিক বাংলাদেশ বার্তা) টানা ৪র্থ বারের মত সভাপতি ও মো. আবু জাফর সিদ্দিকীকে (দেশ রুপান্তর) সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম (দৈনিক দিনকাল), সহ-সভাপতি রইচ উদ্দিন টুটুল (দেশের পত্র), যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুইট (দৈনিক সময়ের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফী (গণকন্ঠ), অর্থ সম্পাদক সেলিম হোসেন (গণতদন্ত), দপ্তর সম্পাদক বাবুল হাসান বকুল (ভোরের আকাশ), সমাজকল্যাণ সম্পাদক শোভন আহমেদ সাদ্দাম (দৈনিক নিরপেক্ষ) প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া মাসউদ (খোলা বার্তা), তথ্য ও গবেষনা সম্পাদক আলিফ বিন রেজা (দৈনিক জবাবদিহি), পাঠাগার সম্পাদক রবিউল করিম খোকন (দৈনিক শিক্ষা), ধর্ম সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী (সময় বার্তা)।
এছাড়াও এনামুল হক বাদশা (দৈনিক প্রতিদিনের সংবাদ) ও লিটন আলীকে (দৈনিক সময়) কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

















