শেরপুরে শুভগাছা দাখিল মাদরাসায় সহকারী মৌলভী হিসেবে যোগদান করলেন শহিদুল ইসলাম
- Update Time : ০৬:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৯২৭ Time View

বগুড়ার শেরপুর উপজেলার শুভগাছা দাখিল মাদরাসায় নতুন সহকারী মৌলভী পদে যোগদান করেছেন শহিদুল ইসলাম। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে মাদরাসার সুপার ও সহ সুপার নিকট যোগদানপত্র দাখিলের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
মাদরাসার সুপার ও সহ সুপার যোগদানপত্র গ্রহণ করে তাকে স্বাগত জানান। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর পিতা আবুল কালাম ও মাতা ছবেদা বেগম।
নতুন সহকারী মৌলভী হিসেবে দায়িত্ব গ্রহণ করে শহিদুল ইসলাম বলেন, “আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
অন্যদিকে মাদরাসার সুপার জানান, নতুন সহকারী মৌলভীর যোগদানে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন ঘটবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।











