বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে হিউমান রাইটস এসোসিয়েশনের আলোচনা সভা
- Update Time : ০৬:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ৩৬৯ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আগামী ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় ইন্টারন্যাশনাল হিউমান রাইটস এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ই ডিসেম্বর) বিকেল ৪টায় বগুড়া জলেশ্বরীতলা মহীলা ক্লাব সংলগ্ন সংস্থার কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচি পালন, সংস্থার পরিচিতি সভা, আইডি কার্ড বিতরন, বনভোজন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে ইন্টারন্যাশনাল হিউমান রাইটস এসোসিয়েশন বাংলাদেশ এর সহকারী পরিচালক একেএম পান্না মিয়ার অকাল মৃত্যুতে শোক প্রস্তাব ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল হিউমান রাইটস’র চিপ এক্সিকিউটিভ ডিরেক্টর তৌহিদুৎ জামান লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র সংস্থা সহ মাদার সংগঠন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সহ-সভাপতি আরেফুল রহমান, শেখ মকসুদুর রহমান, সাধারন সম্পাদক শাহরিয়ার কবির সুমন, যুগ্ম-সাধারন সম্পাদক এস এ আহসান কবির জিতু, আমিনুল ইসলাম জুয়েল, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সৈয়দ শাহ্ নেওয়াজ, প্রচার সম্পাদক রহিমা আক্তার, আইন বিষয়ক সম্পাদক এডঃ মাহমুদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালেহীন মিরাজুল আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাকসুদ আলম প্রমূখ।










