বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির শোভাযাত্রা
- Update Time : ০৯:৩৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৮১ Time View

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য-এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় বাগমারা উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপজেলা সদর ভবানীগঞ্জ আলুহাটায় এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল,বিশেষ বক্তা ছিলেন রাজশাহী জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী।
উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠানে যোগ দিতে গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন এর নেতৃত্বে ৩০০ মোটরসাইকেল নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়, এবং এই শোভাযাত্রা শেষে র্যালিতে যোগদান করেন নেতাকর্মীরা।
মামুনুর রশীদ মামুন বলেন, বিএনপির সব দলীয় অনুষ্ঠানে আমার কর্মীদের নিয়ে এমনই স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করবো ইনশাল্লাহ। শুধু নেতা হলেই হবে না, কর্মী বান্ধব নেতাই প্রকৃত দলের হয়ে কাজ করে।
এছাড়াও উক্ত শোভাযাত্রায় গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ হিটলার ,যুবদল নেতা আসাদুল ইসলাম, কৃষকদলের সভাপতি আশরাফুল ইসলাম, ৭ ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন,ছাত্রনেতা শাহিন আলম, তারেকজিয়া প্রজন্ম দলের জুয়েল হোসেন , জিসাসের সভাপতি মোহাম্মাদ খলিল , শহীদ জিয়া প্রজন্ম দলের মনির,যুব নেতা আজাদ, যুব নেতা মাইনুল, শ্রমিক দল নেতা জয়নাল,বিএনপি নেতা সোহেন সহ আরও অনেকে।

















