০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৮:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৫ Time View
বগুড়া সদর ৬ আসনের উপনির্বাচনে এমপি প্রার্থী হিসেবে বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেন্দ্রীয় পর্যায়ের যাচাই-বাছাই ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে তাকে বগুড়া সদর–৬ (নির্বাচনী এলাকা নং ৪১) আসনে দলীয় প্রার্থী করা হয়েছে।
মনোনয়নপত্রে নির্ধারিত নিয়ম মেনেই এ প্রক্রিয়া সম্পন্ন করে দলের মহাসচিব স্বাক্ষর করেন। মনোনয়ন পাওয়ার পর রেজাউল করিম বাদশা বলেন, দল তার ওপর যে আস্থা রেখেছে, সেটি রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বগুড়া সদরের সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
তার মনোনয়নের খবরে জেলা ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। দলীয় নেতারা আশা করছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উপনির্বাচনে ইতিবাচক ফল আসবে।
Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

Update Time : ০৮:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬