০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের যৌথ জনসভা 

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৭৩৫ Time View
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মাঠে নেমেছেন দলের চারজন মনোনয়ন প্রত্যাশী নেতা।
ভেদাভেদ ভুলে ‘ধানের শীষের’ বিজয় নিশ্চিত করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন।
​এরই অংশ হিসেবে রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কাহালু উপজেলার জামগ্রাম বাজারে এক যৌথ জনসভা ও ব্যাপক গণসংযোগ করেন এই চার নেতা। ​যৌথ জনসভায় মনোনয়ন প্রত্যাশীরা তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন। তাঁরা জনগণের কাছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করেন।
​জনসভাটি জামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমে অংশ নেন বগুড়া-৪ আসনের বিএনপির শীর্ষ চার নেতা ও মনোনয়ন প্রত্যাশী: কেন্দ্রীয় ওলামাদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপাধ্যক্ষ। আলহাজ্ব মাওঃ ফজলে রাব্বি তোহা, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান,কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন মিজান।এই চারজন মনোনয়ন প্রত্যাশী নেতা তাদের বক্তব্যে জানান, তারেক রহমানের নির্দেশেই তারা এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। দল থেকে যিনিই মনোনয়ন পান না কেন, ধানের শীষকে বিজয়ী করাই তাদের মূল লক্ষ্য। তাদের এই যৌথ প্রচেষ্টা বগুড়া-৪ আসনে বিএনপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।এসময় উপস্থিত ছিলেন,কাহালু উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক জামগ্রাম ইউপি চ্যেয়ারম্যান হুমায়ন কবির খোকা, পৌর বিএনপির সাবেক সভাপতি ফরিদুর রহমান ফকির, কাহালু উপজেলা বিএনপির সাবেক জাগদল নেতা আকরাম আলী, মালঞ্চা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ঠান্ডু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সদস্য ইউসুফ আলী, কাহালু উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল আলম পান্না, জামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, জামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মুন্টু, কাহালু উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মিনু, পাইকর ইউনিয়ন বিএনপির কাউন্সিলর জামিল উদ্দীন ও অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দীন ও সমাজসেবা বিষয়ক সম্পাদক প্রভাষক বাদশা মিয়া, কাহালু সরকারি কলেজের সাবেক ভিপি ও কাহালু পল্লি বিদ্যুৎ এর সাবেক পরিচালক আইনুল ইসলাম, কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন সহ বিএনপি নেতা আরিফুল ইসলাম, আব্দুল মতিন, জামিল উদ্দীন, আব্দুল হাকিম সহ কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়া-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের যৌথ জনসভা 

Update Time : ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫