০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়া-৪ আসনে জামায়াত প্রার্থী ড. পারভেজের মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৬:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ৩১৪ Time View
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত ১৮ ডিসেম্বর তিনি কাহালু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় ড. মোস্তফা ফয়সাল পারভেজ কাহালু ও নন্দীগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: নূরুল ইসলাম মন্ডল, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মো: মঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা নায়েবে আমির আলহাজ্ব মো: আনোয়ার হক, নায়েবে আমির আব্দুল মালেক, সেক্রেটারি মো: গোলাম রব্বানী, ড. আবু সালেহ মামুন, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, সাবেক ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ মানিক, মো: আব্দুস ছাত্তার, শেখ সাদি, যুবনেতা মো: আব্দুল কাদের, আব্দুল আলীম, মাওলানা জুলফিকার, মাওলানা আবু সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Tag :











