প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৩:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ৪:২৫ পি.এম
বগুড়ায় শহর থেকে মহানগর বিএনপি, কমিটি ঘোষণা, হিরু সভাপতি, মনি সম্পাদক

বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদনের ৩৩ দিন পর শহর বিএনপির কমিটি মহানগরে স্বীকৃতি পেয়েছে। দেড়শ বছরের প্রাচীন বগুড়া পৌরসভা এখন দেশের ১৩তম সিটি কর্পোরেশন। নগরীর পূর্ণকালীন প্রশাসক এমআর ইসলাম স্বাধীন পরিকল্পিত উন্নয়নের পথে হাঁটছেন। নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রবল কৌতুহলে থাকা বৃহত্তর জনগোষ্ঠীকে চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে নবসৃষ্ট বগুড়া মহানগর বিএনপির নেতারা। রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে জেলা বিএনপির নেতারাও অংশ নেন।
এরআগে,শহর বিএনপি থেকে মহানগর স্বীকৃত আংশিক কমিটি অনুমোদন করা হয়। এড. হামিদুল হক চৌধুরী হিরু সভাপতি ও মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক দায়িত্ব পেয়েছেন। গত বুধবার বিএনপির দলীয় প্যাডে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটি প্রকাশের পর অভিনন্দন জানিয়েছে জেলা বিএনপি। সদ্য ঘোষিত বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যের আংশিক কমিটির সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন ও সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী।
নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, আব্দুল মহিত তালুকদার এমপি, জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল, জেলা মহিলাদল সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।
ই-পেপার