০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোব্বার দইঘরকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৮:১৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ৬০৯ Time View

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জোব্বার দইঘরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা.লায়লা আঞ্জুমান বানু।

অভিযানে দেখা যায়, দোকানে বিক্রিত পণ্যে সঠিকভাবে মোড়ক সংযুক্ত করা হয়নি। মোড়কের গায়ে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এ অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় দইঘরের স্বত্বাধিকারী চাকলমা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল জোব্বারকে জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোব্বার দইঘরকে জরিমানা

Update Time : ০৮:১৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫