প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৬, ৯:২০ পি.এম
বগুড়ায় বজ্রপাতে ভেঙে পড়ল গাছ, কিশোর নিহত

বগুড়ার শেরপুরে বজ্রপাতে মেহগনি গাছ ভেঙে গুরুতর আহত কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সাব্বির হোসেন (১৮) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পশ্চিমপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। বাড়ির পাশের জমিতে হাঁস আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে কিশোর।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এরআগে, সকাল ৮টার দিকে কানাইকান্দর পশ্চিমপাড়া (স্কুলপাড়া) মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সাব্বির সকালে বাড়ির পাশের জমিতে হাঁস ছেড়ে দেয়। আকাশ মেঘাচ্ছন্ন দেখে হাঁসগুলো আনতে জমিতে যায়। আকস্মিক বজ্রপাত শুরু হলে ওই কিশোর মেহগনি গাছের নিচে দাঁড়ায়। এসময় একটি বজ্রপাত সরাসরি গাছে আঘাত করে। ডাল ভেঙে মাটিতে পড়লে কিশোর গুরুতর আহত হয়। প্রতিবেশী ও স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কিশোরকে মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।
ই-পেপার