প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:২০ পি.এম
বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভান চালক নিহত, চালক গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হাসেম আলী (৩৫) নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাসেম আলী নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর গ্রামের ইন্তাজ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার সময় উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসেম আলী তার অটোভ্যান করে কুন্দারহাট বাজার থেকে কয়েকটি ফ্রিজ নিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া দিক থেকে আসা রাজশাহী গামী একটি দ্রুতগতির ট্রাক পিছন থেকে সজোরে অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমরে মুচরে যায় এবং চালক হাসেম আলী গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আহত হাসেম আলীকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ই-পেপার