১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কুরআন খতম
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ২৩৭ Time View
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়ায় পবিত্র কুরআন খতম, জেলাজুড়ে মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া এবং শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। দিনভর এতিমদের মাঝে খাবার বিতরণ করেন নেতারা।
রোববার (৩০ নভেম্বর) বগুড়া সদর উপজেলার দারুস সালাম মাদ্রাসা এতিমখানায় দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজন করেন সদর উপজেলা ছাত্রদল নেতা রেদওয়ানুল ইসলাম আকিব ও কাউসার হাবিব সাকিব। দোয়া শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এদিন শেরপুর উপজেলায় গণজমায়েত করে দোয়ার আয়োজন করেন নেতারা। শহরের বাসস্ট্যান্ডে পৌর বিএনপি, অঙ্গ সংগঠনের উদ্যোগে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাবেক মেয়র জানে আলম খোকা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্নাসহ অনেকে।
এ দিন, কাহালু উপজেলা বিএনপির উদ্দ্যগে স্টেশন মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামাদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ ফজলে রাব্বি তোহা, জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান।
এদিকে, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এরুলিয়া হাট সংলগ্ন একটি এতিমখানায় এই আয়োজন করেন নেতারা। উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শিপন।
Tag :











