০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ক্যান্সার আক্রান্ত জমেলার চিকিৎসার দায়িত্ব নিলেন রিগ্যান

বগুড়া ব্যুরো
  • Update Time : ০৮:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ১৭৯ Time View

বগুড়ার গাবতলী উপজেলার জমেলা বেওয়া ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের পথে। খবর পেয়ে মানবতার হাত বাড়িয়েছেন জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। তিনি জমেলা বেওয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসা কুড়াচ্ছেন নূরে আলম রিগ্যান। ক্যান্সার আক্রান্ত রোগী জমেলা বেওয়া গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ভাঙ্গারী পাড়া এলাকার বাসিন্দা। তার চিকিৎসায় নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া ইমপালস হসপিটালে চিকিৎসাধীন জমেলা বেওয়ার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার বাতিঘর তারেক রহমান। তার জন্মদিন আমরা ভিন্নভাবে পালন করছি। অর্থের অভাবে ক্যান্সার রোগী জমেলা বেওয়ার চিকিৎসা বন্ধের পথে। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। সকল ব্যয় আমরা বহন করব। তাকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই।
রিগ্যান বলেন, আগামী নির্বাচনে বগুড়া-৬ সদর আসন থেকে তারেক রহমান নির্বাচন করবেন। ইতিহাসের সবচেয়ে বেশি ভোটে আমরা তাকে নির্বাচিত করব। দীর্ঘ ১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়া। তারেক রহমানের হাতধরে আবারও উন্নয়নের জোয়ার বইবে।
উপস্থিত ছিলেন নাসিরুদ্দীন মামুন, জেলা ছাত্রদল সহ সভাপতি মাহমদুল হক, রিবন হাসান রুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ শেখ, এবিএস খাইরুল ইসলাম, সাবেক বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, ৮ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সবুজ সাকিদার, শহর ছাত্রদল যুগ্ম সাধারণ শাহ নেওয়াজ বিশাল, শাহ সুলতান কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক সোহেল রানা, সুমন হোসেন, আরমান হোসেন, সরকারি আইএইচটির সাধারণ সম্পাদক আল আমিন সিনহা, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহাম্মেদ প্রমূখ।

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় ক্যান্সার আক্রান্ত জমেলার চিকিৎসার দায়িত্ব নিলেন রিগ্যান

Update Time : ০৮:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫