বগুড়ায় কিশোরী ধর্ষণ মামলার আসামি টাঙ্গাইলে গ্রেপ্তার
- Update Time : ০৪:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ২১৭ Time View

বগুড়ার ধুনট উপজেলায় চাকু ঠেকিয়ে কিশোরী (১৩) ধর্ষণ মামলার আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। রক্তাক্ত কিশোরী হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
রোববার বগুড়ার আদালতের মাধ্যমে ধর্ষণ মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত ইউসুফ আলী (২৫) ধুনট উপজেলার সুলতানহাট্টা পেচপাড়া এলাকার দিপু মিয়ার ছেলে। এরআগে শনিবার রাতে টাঙ্গাইলের সখিপুর তক্তার-চালা বাজারের একটি ফার্নিচার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। ধর্ষণ ঘটনার পর থেকেই পালিয়ে টাঙ্গাইলে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত আসামি। গোপন তথ্যে ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। আসামি গ্রেপ্তার করে ধুনট থানায় হস্তান্তর করেছে র্যাব।
মামলা সূত্র জানায়, পরিবারের সঙ্গে আসামির বাড়িতে বেড়াতে যায় কিশোরী। গত ১২ জুলাই বিকেলে তাকে চাকু ঠেকিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ইউসুফ। কিশোরীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করে।











