০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় ইফতার আয়োজনে প্রাণের বন্ধনে পাঠকবন্ধু
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৭:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ৮৩ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
রমজানের বিকেল মানেই মুসলিমদের ঘরে ঘরে ইফতার আয়োজনের ব্যস্ততা। সারাদিনের রোজা শেষে প্রিয়জনদের সঙ্গে ইফতার করার আনন্দ যেন আলাদা এক অনুভূতি। তবে বগুড়ার পাঠকবন্ধুর সদস্যদের কাছে পরিবারের পরিধি আরও বিস্তৃত। নিজ পরিবারের বাইরে তাদের রয়েছে আরেকটি পরিবার, ‘পাঠকবন্ধু’। আজকের পত্রিকার পাঠকফোরাম পাঠকবন্ধু বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় ইফতার মাহফিল ও পরিচিতি সভার।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত হোটেল সৈকতের দ্বিতীয় তলায় বিকেল থেকেই একে একে জড়ো হতে থাকেন সংগঠনের সদস্যরা। সারা দিনের ব্যস্ততা শেষে একে অপরের সঙ্গে দেখা হওয়ার আনন্দ যেন সবার মুখে মুখে ফুটে ওঠে। হাসি-আড্ডা আর আন্তরিক আলাপচারিতায় পরিবেশটি ধীরে ধীরে উৎসবমুখর হয়ে ওঠে।
এই আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছিল কয়েক দিন আগেই। দাওয়াতপত্র বিতরণ, ইফতারের স্থান পরিদর্শন থেকে শুরু করে নানা প্রস্তুতিতে অংশ নেন সংগঠনের সদস্যরা। আর সেই প্রস্তুতিরই পরিণতি ঘটে ইফতারের দিন বিকেলে বন্ধুদের উচ্ছ্বসিত উপস্থিতিতে।
ইফতারে ছিল খিচুড়ি, ছোলা-মুড়ি, বেগুনি, জিলাপি, চানাচুর, পেয়ারা ও কলাসহ নানা ধরনের হালকা খাবার। তবে খাবারের স্বাদের চেয়েও বড় হয়ে ওঠে একসঙ্গে হওয়ার আনন্দ। সবাই মিলে দোয়া করেন সবার সুস্থতা ও কল্যাণ কামনায়। মাগরিবের আজান ধ্বনিত হলে শুরু হয় ইফতার। খাবার, আড্ডা আর বন্ধুত্বের উষ্ণতায় মুহূর্তটি যেন এক পরিবারের মিলনমেলায় রূপ নেয়।
রমজানের পবিত্র আবহে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির সদস্যদের পরিচিতি, মতবিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা, তরুণ প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন বক্তারা।
পাঠকবন্ধু বগুড়া জেলা শাখার সভাপতি নাজমুল হাসান আনানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা এম রহমান সাগর। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা তাইজুল ইসলাম রোম, সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক অপূর্ব কর্মকার এবং রফিকুল ইসলাম (বাবু বসুধা) ও বাদল চৌধুরী । এ ছাড়া বক্তব্য দেন সহসভাপতি শামীম রেজা ও যুগ্ম সম্পাদক বায়জিদ বোস্তামী।
প্রধান উপদেষ্টা এম রহমান সাগর বলেন, ‘একটি আলোকিত সমাজ গড়তে বই পড়ার বিকল্প নেই। বই মানুষের জ্ঞান বাড়ায় এবং চিন্তার জগৎকে প্রসারিত করে। পাঠকবন্ধুর এই উদ্যোগ সমাজে বইপড়ার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এই ইফতার আয়োজনের মধ্য দিয়েই আমাদের কার্যক্রমের নতুন সূচনা হলো।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম (বাবু বসুধা), তাইজুল ইসলাম রোম, প্রভাষক অপূর্ব কর্মকার ও কৃষিবিদ মাহমুদুল হক মাহমুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি শামীম রেজা ও সোহান, যুগ্ম সম্পাদক বায়জিদ বোস্তামী ও সাকিব হোসাইন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মানিক, সহসাংগঠনিক সম্পাদক কমল আগারওয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির হাসান মিঠু, কোষাধ্যক্ষ শিহাব হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পারভীন নাহার, সমাজকল্যাণ সম্পাদক মিলা মঞ্জুষা, তথ্য ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান রুবেল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাফি বিন মাহমুদ, ক্রীড়া সম্পাদক রাতুল হোসেন, নারী বিষয়ক সম্পাদক পান্না বিনতে কাদের এবং সহনারী বিষয়ক সম্পাদক মোছা. ইস্মতারা পারভীন (পাপিয়া)। নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কোহিনুর,সাফিল কামাল, মশিউর রহমান বিদ্যুত, আরেফিন লোটন, ফারুক আহম্মেদ পিটু, এনাম মাসকুরুল ও সাকিল আহম্মেদ ও কোহিনুর খানম।
শেষে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় উপস্থিত সদস্যরা সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বিস্তার এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পাঠকবন্ধুর কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :









