প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৬, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ১২:৫২ পি.এম
নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) সকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর প্রত্যক্ষ নির্দেশনা ও নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামে এই ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে চকরামপুর গ্রামের বাসিন্দা মো. আফজাল হোসেনের বসতবাড়ির ভেতরের উঠান ঘেরাও করে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ ও ঘর তল্লাশি করে হেফাজতে থাকা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এই সংক্রান্তে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার চকরামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আঃ আলীম (৫৫) মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ আকাশ (২১) মৃত নওশের ছেলে মোঃ আফজাল হোসেন (৪০)। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের মরণকামড় থেকে তরুণ সমাজ ও এলাকাকে রক্ষা করতে আমাদের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স’। উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও অপরাধমুক্ত না করা পর্যন্ত আমাদের এই ঝটিকা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
ই-পেপার