বগুড়ার নন্দীগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা (উপজেলা পর্যায়) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মেধা বিজ্ঞান উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যে অনুষ্ঠিত মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উদ্ভাবনী সামগ্রী প্রদর্শন করে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি আয়োজন করে এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
উদ্ভাবনী সামগ্রী প্রদর্শনীতে রামকৃষ্টপুর চৌদিঘী উচ্চ বিদ্যালয় প্রথম, কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা, সাংবাদিক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, মনসুর হোসেন ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোজাহার আলী, সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস শুকুর, রামকৃষ্টপুর চৌদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুজ্জামান তারা, সহকারী প্রধান শিক্ষক আবু সাঈম, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) রেজাউল করিম, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতি খাতুন, কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান) মোত্তালেব হোসেন, সহকারী শিক্ষিকা (জীব বিজ্ঞান) সাথীয়ারা খাতুন প্রমুখ।