নন্দীগ্রামে নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন কে পৌর ছাত্রদলের শুভেচ্ছা জ্ঞাপন
- Update Time : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে বিপুল ভোটে নব-নির্বাচিত ‘সংসদ সদস্য’ বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন নন্দীগ্রাম পৌর ছাত্রদল।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় দলীয় কার্যালয়ে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বিজয় অর্জন করা যেমন কঠিন তেমনি বিজয় ধরে রাখা আরো কঠিন, সুতরাং ছাত্রদলকে ন্যায় নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধ থেকে বিজয়কে ধরে রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি সকল অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিজান, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, দপ্তর সম্পাদক সাজু, প্রচার সম্পাদক সুজন, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আফিফ, পৌর ছাত্রনেতা সাগর, এনামূল, ইমন, নয়ন, রকি, কাউছার সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।









