প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৯:২৫ এ.এম
নন্দীগ্রামে ধানের শীষের পক্ষে পাপিয়ার নির্বাচনী প্রচারণা

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নির্বাচনী মাঠে সরব রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ।
আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছাঃ ইস্মতারা পারভীন (পাপিয়া)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার ২ নং সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় ইস্মতারা পারভীন পাপিয়া শিমলা কামাল, কুড়ি ভাগ এবং শিমলা গ্রামের মানুষের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণা চলাকালে পাপিয়া স্থানীয় নারী, পুরুষ, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে আলহাজ্ব মোশারফ হোসেনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এই প্রচারণায় তার সাথে স্থানীয় জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিয়মিত অংশগ্রহণ করছেন।
ই-পেপার