০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০১:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১০৭ Time View
বগুড়ার নন্দীগ্রামে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটার দায়ে একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের রিধইল দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিধইল দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে  পুকুর সংস্কারের নামে মাটি কেটে জমি ভরাট ও সরকারি রাস্তা নষ্ট করে মাটি বিক্রি করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সেখানে আকস্মিক অভিযান চালান।
​অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত ও শ্রমিকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক বা তাৎক্ষণিক জরিমানা করা সম্ভব হয়নি। তবে মাটি কাটার কাজ বন্ধ করতে এবং মেশিনটি অকেজো করতে এক্সক্যাভেটরের ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ খুলে জব্দ করা হয়।
এই বিষয়ে নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন,প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত ও শ্রমিকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক বা তাৎক্ষণিক জরিমানা করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন,অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিজমির অপূরণীয় ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
​প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Tag :

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ

Update Time : ০১:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬