০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন: দুই চালককে ১ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
- Update Time : ১১:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১০৭ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
রাজশাহীর দুর্গাপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে দুই ভেকু চালককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আটক হওয়া চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ২ নং কিসমত গণকৈড় ইউনিয়নের উজানখলসী পূর্বপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উজানখলসী পূর্বপাড়া এলাকায় এক শ্রেণির অসাধু ব্যক্তি অনুমোদন ছাড়াই ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে খনন কাজে জড়িত ছয়জনকে আটক করা হয়। একই সাথে জব্দ করা হয় পুকুর খননে ব্যবহৃত ভেকু মেশিন।
আটককৃতদের মধ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী: সাইফুল ইসলাম (ভেকু চালক কে ৫০ হাজার টাকা ও আরিফুল ইসলাম (ভেকু চালক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এই দুই ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় শেষে অপরাধে ব্যবহৃত ভেকু মেশিনটি অকেজো (নিষ্ক্রিয়) করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
আটককৃত বাকি চারজন ভেকু চালকের সহকারী হিসেবে কাজ করছিল। তাদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় মানবিক কারণে তাদের সাজা প্রদান করা হয়নি। তবে ভবিষ্যতে এ ধরনের কোনো অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হবে না মর্মে পরিবারের
উপস্থিতিতে মুচলেকা গ্রহণ করে তাদের মুক্তি দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, আবাদি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। তিনি বলেন কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এবং আবাদি জমি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Tag :















