প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৫:১৮ পি.এম
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নন্দীগ্রাম স্বেচ্ছাসেবক দলের মানবিক কর্মসূচি পালিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় নন্দীগ্রামে দিনব্যাপী বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নন্দীগ্রাম উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। দলীয় সূত্রে জানা যায়, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সকাল ১০টায় ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের একটি ভাঙ্গা রাস্তা সংস্কারের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর বাদ জোহর বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম হাফেজিয়া নূরানিয়া মাদ্রাসার দুস্থ শিক্ষার্থী ও দাসগ্রাম মসজিদের মুসল্লিদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। কর্মসূচির শেষ অংশে বিকেলে দাসগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন ও সদস্য সচিব আঃ হাকিম রিন্টুর নেতৃত্বে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান মূসা, কোরবান আলি, সদস্য সিপন তালুকদার, আঃ মান্নান, রায়হানুল ইসলাম, রাকিব, এমদাদুল,সিহাব, শাকিব, আতিক, সোহাগ, পলাশ, আতিক, রবিউল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, যুগ্ন আহ্বায়ক,তারেক, স্বেচ্ছাসেবক দলনেতা সানাউল বাকি, বুড়ইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেত্রীবৃন্দ।
ই-পেপার