০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের মানবিক কর্মসূচি

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৪২৫ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা বা জাঁকজমকপূর্ণ উৎসবের পরিবর্তে মানবিক কর্মসূচি পালন করেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল। কর্মসূচরি অংশ হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। ​দলীয় নির্দেশনা মেনে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অসহায় ও অসুস্থ রোগীদের মাঝে এই খাবার বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
​বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের সার্বিক নির্দেশনায় এবং ৫নং ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
​সরেজমিনে দেখা যায়, সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের হাতে খাবার তুলে দিচ্ছেন। এ সময় তারা রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সহ-সভাপতি নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও যুবদল নেতা গোলাম হোসেন। এছাড়াও ছাত্রনেতা তুহিন খান, রাতুল, রিফাত, রনি, ফরহাদ, সোহান, মাসুদ, শাকিল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ​রাজনৈতিক দলের এমন জনহিতকর কাজের প্রশংসা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ রোগীদের মানসিকভাবে শক্তি যোগায়। সমাজের বিভিন্ন সংগঠন যদি এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসে, তবে চিকিৎসা সেবার পরিবেশ আরও উন্নত হবে।
Tag :

Please Share This Post in Your Social Media

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের মানবিক কর্মসূচি

Update Time : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫